Dhaka, Thursday | 26 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 26 November 2026 | English
শিরোনাম:

সরাইলে ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:১২ পিএম আপডেট: ২৬.১১.২০২৬ ৯:১৮ পিএম  (ভিজিটর : ১১)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প’ বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর কামরুজ্জামান কবির।

কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইফ্রাহিম ইকবাল চৌধুরী, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জহিরুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি পারভেজ আলম (আদিল), সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

কর্মশালায় প্রকল্পের বিভিন্ন দিক ও এর আওতাভুক্ত ১৮টি ক্যাটাগরি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা ভূমির সঠিক ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা, কৃষিজমি সংরক্ষণ এবং ডিজিটাল পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালার মূল উদ্দেশ্য ছিল মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প সম্পর্কে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের অবহিত করা এবং এ প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করা।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝