কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার আব্দুর রহিম জানান, ভোরে একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত কারাগারের প্রধান ফটকের সামনের সড়কে আসে। এ সময় তারা সড়ক থেকে কারাগারের ফটক লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে। ককটেলটি বিস্ফোরিত হলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি আরও জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এফপি/মিব