মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার উত্তর বেতকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আলী আসগর রিপন মল্লিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মহসিন খান বাবু ও পাঁচগাঁও বিএনপির সভাপতি মো. সেলিম শেখ।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আব্দুল হালিম বেপারীর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আব্দুল ওহাব শেখের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. খোরশেদ আলম শেখ, বেতকা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুর রউফ খান, বেতকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনির হোসেন খান রুবেল, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন তালুকদার, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগম, মাসুম শিকদার ও মো. নুরুল আলমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদ্যালয়জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি উপলক্ষে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয় এবং পরবর্তী শিক্ষাজীবনে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়া হয়।