Dhaka, Wednesday | 25 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 25 November 2026 | English
শিরোনাম:

পাটকেলঘাটায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান ব্যাংকের ১৭ লাখ টাকা ঋণ বিতরণ

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:১৯ পিএম আপডেট: ২৫.১১.২০২৬ ৪:২৬ পিএম  (ভিজিটর : ৭)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকারের আগামী পাঁচ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা অর্জনে কর্মসংস্থান ব্যাংক ৯ লাখ কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় ঋণ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) কর্মসংস্থান ব্যাংকের পাটকেলঘাটা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ১০ জন গ্রাহকের মধ্যে মোট ১৭ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার তানভীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংক পাটকেলঘাটা শাখার ব্যবস্থাপক মো. আব্দুস সালাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করা, আত্মকর্মসংস্থান বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ ঋণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কর্মসূচির মাধ্যমে প্রান্তিক ও সম্ভাবনাময় উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদান করা হলে উৎপাদন বৃদ্ধি, স্বাবলম্বিতা অর্জন এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝