Dhaka, Wednesday | 25 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 25 November 2026 | English
শিরোনাম:

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:৩৬ পিএম  (ভিজিটর : ২৩)

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়। সভায় এ অনুমোদন দেয়া হয়।

অনুমোদিত প্রকল্পের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লক্ষ টাকা এবং প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লক্ষ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩ ৯০ কোটি ৪৭ লক্ষ টাকা। 

বিদ্যুৎ খাতে ১৩ হাজার ৬৮০ কোটি টাকার দুই প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের পল্লী বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৭৯ কোটি টাকা। এর মধ্যে ঋণ ৬ হাজার ৪৮৯ কোটি টাকা। অন্যদিকে, ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণ ব্যবস্থা শক্তিশালী করতে নেওয়া হচ্ছে ৪ হাজার ৬০১ কোটি টাকার প্রকল্প। এ প্রকল্পে ঋণ ২ হাজার ৪৫৫ কোটি টাকা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝