Dhaka, Wednesday | 25 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 25 November 2026 | English
শিরোনাম:

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ২:৩২ পিএম  (ভিজিটর : ৪৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদার সভাপতিত্বে সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লা, রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস এবং মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম।

এ ছাড়া উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্যসচিব মো. নাজিরুল ইসলাম তিতাস এবং সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম শফিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকরা।

সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা শেষে বিভিন্ন কর্মসূচি নির্ধারণ করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন এবং রাতে আলোকসজ্জা। এ ছাড়া ১৬ ডিসেম্বর সকালে গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ মহিউদ্দিন আনসার ক্লাবে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হবে। পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে। একই দিনে মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হবে।

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শহীদ বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝