Dhaka, Monday | 23 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 23 November 2026 | English
শিরোনাম:

এইচএসসি পুনর্নিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন

প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:১১ পিএম  (ভিজিটর : ২২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। এতে ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এ ফল প্রকাশ করে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের ভ্যারিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত তথ্য অনুযায়ী, পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তবে কতজন অকৃতকার্য থেকে উত্তীর্ণ হয়েছেন এবং কতজন নতুন করে জিপিএ-৫ পেয়েছেন, তার বিস্তারিত পরিসংখ্যান সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ফলাফলে পাওয়া যাবে।

আন্তঃশিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আওতায় আসে।

গত ৩১ অক্টোবর ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। মূল ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের জন্য ১ নভেম্বর থেকে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন করার শেষ সময় ছিল ৮ নভেম্বর দুপুর ১২টা।

পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেল ৩টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হবে। একই সঙ্গে কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হবে।

যেভাবে জানা যাবে ফল
শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে পুনর্নিরীক্ষণের ফল জানতে পারবেন। এ ছাড়া কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট eduboardresults.gov.bd থেকেও ফল সংগ্রহ করা যাবে।

পাশাপাশি আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হচ্ছে। যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাঁরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিবর্তিত ফলাফলের তালিকায় নিজেদের রোল নম্বর অনুসন্ধান করেও সংশোধিত ফল জানতে পারবেন।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝