কক্সবাজারের উখিয়ায় বালুভর্তি একটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাতিমুরা এলাকা থেকে ডাম্পারটি জব্দ করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বন বিভাগের কর্মী আবদুল কাইয়ুম, মহিব, ইলিয়াছ ও আলী আহম্মেদ অংশ নেন।
তবে ডাম্পারটিতে থাকা বালু কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কোথায় পরিবহন করা হচ্ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এফপি/মিব