Dhaka, Wednesday | 25 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 25 November 2026 | English
শিরোনাম:

গৌরনদীতে ৭৫ লাখ টাকার মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ বিতরণ

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:১৮ পিএম  (ভিজিটর : ২০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরিশালের গৌরনদীতে ‘বাংলাদেশ ব্যাংক মৎস্য ও প্রাণিসম্পদ ঋণ কর্মসূচি-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ কর্মসূচির আওতায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ২৩ জন গবাদিপশু পালনকারী, পোল্ট্রি খামারি ও মৎস্যচাষির মধ্যে ৭৫ লাখ টাকার ক্ষুদ্রঋণের চেক বিতরণ করা হয়েছে। 

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে কর্মসংস্থান ব্যাংকের গৌরনদী শাখার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গৌরনদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও বাটাজোর ইউনিয়নের প্রশাসক ডা. পলাশ সরকার পিএএ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী মো. এ হালিম খান এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের গৌরনদী শাখার ব্যবস্থাপক (এসপিও) মো. জাহিদুল ইসলাম। কর্মসংস্থান ব্যাংকের গৌরনদী শাখার ব্যবস্থাপক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তা ও ঋণগ্রহীতারা উপস্থিত ছিলেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝