Dhaka, Thursday | 26 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 26 November 2026 | English
শিরোনাম:

ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম  (ভিজিটর : ৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে ৩১ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় শাকিল ইসলাম ওরফে সাকিব (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই গৃহবধূ বাদী হয়ে দুজনকে আসামি করে ফুলবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ উপজেলার আলাদিপুর ইউনিয়নের সিঁন্দুরহাটা আবাসন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত শাকিল ইসলাম ওরফে সাকিবকে গ্রেপ্তার করে। তিনি ওই আবাসনের বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে। মামলার অপর আসামি পলাতক রয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর রাত ১১টার দিকে ওই গৃহবধূ নিজ ঘরে টেলিভিশন দেখছিলেন। এ সময় তাঁর স্বামী বাড়িতে না থাকার সুযোগে শাকিল ইসলামসহ দুই যুবক কৌশলে টিনের দরজা খুলে ঘরে প্রবেশ করেন। পরে তাঁরা জোরপূর্বক ওই গৃহবধূর মুখ চেপে ধরে ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর লোকলজ্জার ভয়ে প্রথমে বিষয়টি কাউকে জানাননি ওই গৃহবধূ। পরবর্তী সময়ে তাঁর মুখে ও শরীরে আঁচড়ের চিহ্ন দেখে পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে তিনি তাঁদের কাছে ঘটনার বিবরণ দেন। এরপর বুধবার রাতে তিনি নিজে বাদী হয়ে দুজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গৃহবধূর দায়ের করা মামলার ভিত্তিতে শাকিল ইসলাম ওরফে সাকিবকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝