‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পালের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এআরএম আল মামুন।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোস্তাফিজার রহমান রানা, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম এবং স্থানীয় খামারি আবু সাঈদ মন্টু ও জুলফিকার হায়দারসহ অনেকে।
অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল ফিডিং কার্যক্রমও পরিচালনা করা হয়।
এফপি/মিব