Dhaka, Thursday | 26 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 26 November 2026 | English
শিরোনাম:

মিমির জীবনের নতুন অধ্যায়ের শুরু আজ, অনুষ্ঠানে আমন্ত্রিত কারা?

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৫৪ পিএম  (ভিজিটর : ২৭)

এই মুহূর্তে ‘টক অব দ্য টাউন’ মিমি চক্রবর্তী। কারণ, টলিউডের জনপ্রিয় নায়িকা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

দিন কয়েক আগেই তার বিয়ের অভিনব কার্ড প্রকাশ্যে আসায় বিষয়টিতে সিলমোহর পড়েছে। এবার অভিনেত্রীর বিয়ে নিয়ে মুখ খুলেছেন তার মামা জলপাইগুড়ির বাসিন্দা রাম চক্রবর্তীও। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অবশেষে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষার অবসান হচ্ছে। আইবুড়ো তকমা ঘুচিয়ে বাগদান এবং আইনি বিয়ে সারতে চলেছেন মিমি।
 
সূত্রের খবর, বৃহস্পতিবার নিজের কসবার ফ্ল্যাটেই আইনি বিয়ে সারবেন অভিনেত্রী। বাগদানের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং ইন্ডাস্ট্রি থেকে মিমির ঘনিষ্ঠ বন্ধুরা। এ তালিকায় অনিন্দ্য চট্টোপাধ্যায়, পোশাকশিল্পী অভিষেক রায়ের নামও শোনা যাচ্ছে।

জীবনসঙ্গী হিসেবে নায়িকা যাকে নির্বাচন করেছেন, তিনি আদতে ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন।

নৌসেনায় কর্মরত, মেরিন ইঞ্জিনিয়ার। নাম সিদ্ধার্থ দত্ত। টলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই তারা সম্পর্কে রয়েছেন।
আংটিবদল এবং রেজিস্ট্রি কলকাতায় হলেও শীতের আমেজে বিয়ের আসর বসবে শৈলশহরে। আগামী ৫ ডিসেম্বর পাহাড়ে কালিম্পংয়ে তিন দিনব্যাপী সিদ্ধার্থ-মিমির বিয়ের অনুষ্ঠান।

সেখান থেকে ফিরে পরবর্তীতে ১১ ডিসেম্বর রিসেপশন রয়েছে কলকাতায়। যেখানে টলিউডের বন্ধুবান্ধব ও বিশিষ্টজনরা নিমন্ত্রিত হবেন।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝