Dhaka, Thursday | 26 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 26 November 2026 | English
শিরোনাম:

কেরাণীগঞ্জে গ্যাস পাইপলাইনে লিকেজ, কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম  (ভিজিটর : ১২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার কেরাণীগঞ্জের কালিবাড়ী রোডের চুনকুটিয়া এলাকায় ৮ ইঞ্চি ব্যাসের ১৫০ পিএসআইজি চাপের গ্যাস পাইপলাইনের ওপর অবৈধভাবে পাইলিং করার কারণে পাইপলাইনে লিকেজের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বর্তমানে পাইপলাইন মেরামতের কাজ চলছে। 

মেরামতকাজের কারণে দক্ষিণ কেরাণীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়াসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতকাজ শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব উল্লিখিত এলাকাগুলোতে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এফপি/মিব 
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝