Dhaka, Thursday | 26 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 26 November 2026 | English
শিরোনাম:

ভাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:১৫ পিএম আপডেট: ২৬.১১.২০২৬ ৭:১৯ পিএম  (ভিজিটর : ৫)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

 শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সেমিনার কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমানের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাণিসম্পদ খাতের বিভিন্ন দিক তুলে ধরেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব কুমার দাস।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা ভেটেরিনারি সার্জন মো. খায়রুল ইসলাম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শহিদ শরীফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগীরা।

সভায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের গুরুত্ব, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, এ খাতের বিদ্যমান সম্ভাবনা এবং দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদান নিয়ে আলোচনা করা হয়।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝