Dhaka, Sunday | 29 November 2026
         
English Edition
   
Epaper | Sunday | 29 November 2026 | English
শিরোনাম:

পূর্বাচলে উৎসবমুখর পরিবেশে ‘ইসাব ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’ সম্পন্ন

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৯:০৫ পিএম  (ভিজিটর : ২১)

ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হলো ‘ইসাব ফায়ার ইন্টারন্যাশনাল ম্যারাথন-১০২’। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরুরি হটলাইন নম্বর ১০২ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও জরুরি সেবার গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ম্যারাথনের আয়োজন করা হয়ে। 

শনিবার (২৮ নভেম্বর) ভোর ৫টায় ঢাকার পূর্বাচল ৩০০ ফিট এলাকায় এ ম্যারাথন শুরু হয়। ম্যারাথনে ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার, ৫ কিলোমিটার এবং ১.০২ কিলোমিটার (শিশুদের জন্য) চারটি ক্যাটাগরিতে দেশ-বিদেশের প্রায় সাড়ে ৫ হাজার দৌড়বিদ অংশগ্রহণ করেন। ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি।

সকাল ০৮-০০ ঘটিকায় ম্যারাথন শেষে রানারগণ নগরীর পূর্বাচলের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে সমবেত হতে থাকলে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্য, ভলান্টিয়ার ও রানারগণ গান পরিবেশন করেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন চিফ রেস মার্শাল ও ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মো. ছালেহ উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন ম্যারাথনের টাইটেল স্পন্সর ইলেকট্রনিকস সেফটি এন্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) প্রতিনিধি এবং ম্যারাথনের ফুড পার্টনার ইনডালজ-র প্রতিনিধি। বক্তব্য দেন রেস ডিরেক্টর ও পরিচালক (অপা. ও মেইন.) লে. কর্নেল মো. মাহমুদুল হাসান, পিএসসি; পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মো. শহীদ আতাহার হোসেন। 

প্রধান অতিথির ভাষণ প্রদান করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। তিনি আয়োজক, স্পন্সর প্রতিষ্ঠান, রানারসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, “অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ১০২ হটলাইন নম্বরটি সাধারণ মানুষের কাছে পরিচিত করে তোলাই হলো এ উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।” ম্যারাথনে রানারগণ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা প্রকাশ করেন এবং প্রতি বছর ম্যারাথনের আয়োজনের জন্য আহ্বান জানান।

এরপর স্পন্সর প্রতিষ্ঠান, রেস মেনটর, চিফ রেস মার্শাল, গেস্ট রানারসহ অতিথিবৃন্দদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রদানের পর ইভেন্ট ভিত্তিক পোডিয়াম প্রাপ্তদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। ম্যারাথনে ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার ও ৫ কিলোমিটার ক্যাটাগরিতে মোট ৪০ জন রানার পোডিয়াম প্রাপ্ত হন। ১.০২ কিঃমিঃ দূরত্বে যে সকল ক্ষুদে রানার অংশগ্রহণ করে তাদের সকলকে পুরস্কৃত করা হয়। সবশেষ রানারদের উৎসাহ উদ্দীপনা দিতে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র-তে সাধারণ পুরস্কারের পাশাপাশি ২০টি ফায়ার এক্সটিংগুইশার প্রদান করা হয়। খবর-ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝