Dhaka, Thursday | 26 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 26 November 2026 | English
শিরোনাম:

হালান্ডের নামে পণ্য বিক্রি, ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৭ পিএম  (ভিজিটর : ৪৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফুটবল মাঠে গোলের পর গোল করে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত রাখেন আর্লিং হালান্ড। তবে এবার এক অদ্ভুত লড়াইয়ে নামতে হয়েছে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকারকে।

হলান্ডের প্রতিপক্ষ এবার কোনো ডিফেন্ডার নন; পোল্যান্ডের এক ইলেকট্রিশিয়ান! লড়াইটা আবার নিজের নামের বাণিজ্যিক স্বত্ব নিয়ে।

ঘটনার শুরু ২০২৩ সালে। নিজের নামে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) একটি ব্র্যান্ড নিবন্ধন করতে গিয়ে হালান্ড জানতে পারেন, তার আগেই ‘হালান্ড’ নামটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করিয়ে রেখেছেন মিশেল ওয়াস নামের এক পোলিশ ইলেকট্রিশিয়ান। তিনি নরওয়েতে কাজ করেন।

দ্য সান ও ইয়াহু স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে নিবন্ধিত ওই ট্রেডমার্কে ছিল ১৬ ধরনের পণ্যের স্বত্ব। এর মধ্যে খেলাধুলার পোশাক, ফুটবল বুট, প্রোটিন সাপ্লিমেন্ট, এনার্জি ড্রিংকস, স্পোর্টস ব্যাগ, মদ, দই, খেলনা, এমনকি অন্তর্বাসও রয়েছে।
 
হালান্ডের আইনজীবীদের অভিযোগ, ফুটবলারের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ব্যাবসায়িক সুবিধা নেওয়ার অসৎ উদ্দেশ্যেই নামটি নিবন্ধন করেছিলেন ইলেকট্রিশিয়ান ওয়াস। তাদের দাবি, নামটি নিবন্ধনের সময় পোল্যান্ডেও হালান্ড বেশ পরিচিত ছিলেন।

তবে ওয়াসের দাবি, ‘হালান্ড’ নামটি এসেছে ‘হাই অ্যাডভান্সড অ্যাকটিভিটি ল্যান্ড’ কথাটির সংক্ষিপ্ত রূপ হিসেবে। তার এই যুক্তি গ্রহণ করেনি ইউরোপীয় ইউনিয়নের মেধাস্বত্ব দপ্তর (ইইউআইপিও)। সংস্থাটি মনে করেছে, হালান্ডের খ্যাতি কাজে লাগানোর উদ্দেশ্যেই নামটি ব্যবহার করা হয়েছে। ফলে ট্রেডমার্কটি বাতিল করা হয়।

কিন্তু লড়াই এখানেই শেষ নয়।

গত ২২ জুলাই ইউরোপীয় ইউনিয়নের সাধারণ আদালতে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছেন ওয়াস। মামলার শুনানির তারিখ এখনো নির্ধারিত হয়নি।

এফপি/অ 

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝