Dhaka, Sunday | 11 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 11 October 2026 | English
শিরোনাম:

মুন্সীগঞ্জে ইয়াবাসহ কক্সবাজারের যুবক গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ৭:৩৯ পিএম  (ভিজিটর : ১৪)

মুন্সীগঞ্জের মুক্তারপুরে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ কেফায়েত উল্লাহ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রোববার (১১ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে নির্মাণাধীন টোল প্লাজার নতুন অফিসের দক্ষিণ-পূর্ব পাশে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কেফায়েত উল্লাহ কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার পুরান পল্লান পাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মো. সেলিমের ছেলে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোহাম্মদ কামরুল হাসান নেতৃত্বে পুলিশের একটি দল মুক্তারপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে কেফায়েত উল্লাহকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝