গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা শুক্কুর আলীকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
রবিবার (১১ অক্টোবর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে শনিবার দিবাগত মধ্য রাতে নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শুক্কুর আলী (৪০) টঙ্গীর পূর্ব আরিচপুর নতুন বাজার রেলগেট এলাকার হান্নান মিয়ার ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের টঙ্গী পূর্ব থানার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর নতুন বাজার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃত আসামিকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এফপি/অ