Dhaka, Sunday | 11 October 2026
         
English Edition
   
Epaper | Sunday | 11 October 2026 | English
শিরোনাম:

মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ২:৩৪ পিএম  (ভিজিটর : ৭)

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। 

রোববার (১১ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেন হাসান রনি পুশইনের চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আন্তর্জাতিক সীমান্তের ১৩৭ নম্বর পিলার এলাকায় ৪ নারী ও ২ পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে দিঘলকান্দি বিএসএফ ক্যাম্পের কমান্ডার হিম্মত সিংয়ের নেতৃত্বাধীন বিএসএফ সদস্যরা। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের সহায়তায় রংমহল বিজিবি ক্যাম্পের টহল দল প্রতিরোধ গড়ে তোলে। এ সময় বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে ওই ৬জনকে সকাল ৮টার দিকে ফিরিয়ে নেয় বিএসএফ।

বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। কোনোভাবেই পুশইন গ্রহণযোগ্য নয়। এ সময় তিনি সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান।

উল্লেখ্য এর আগে গত গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত দিয়ে দুইজন পুরুষ একজন নারী ও একজন শিশুসহ চারজনকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝