রাঙ্গামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, জনবিরক্তিকর কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও জিআর পরোয়ানাভুক্ত আসামিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজন হলেন- আরমান হোসেন, তোতো চাকমা ও নয়ন চাকমা। রাস্তায় বেসামাল অবস্থায় জনবিরক্তিকর কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া জিআর পরোয়ানামূলে হাফিজুর রহমান ও সুব্রত দাশ ওরফে শুভকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ হান্নানকে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি।
এফপি/অ