Dhaka, Saturday | 17 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 17 October 2026 | English
শিরোনাম:

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি কক্ষে আগুন

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:৪৭ পিএম  (ভিজিটর : ৫২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।


জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সন্ধ্যায় কার্যালয়ের দ্বিতীয় তলার আইসিটি কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে সার্ভার কক্ষে রাখা ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়েছে।


খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ রানা বলেন, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, তদন্ত ছাড়া আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়।


এ বিষয়ে বক্তব্য জানতে খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাতের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝