| শিরোনাম: |

সংগৃহীত ছবি
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, পৌর নির্বাহী কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, সহকারী প্রকৌশলী তানভীর হোসেন, সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম সমছু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সুহেল, সহসাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
অভিযানের অংশ হিসেবে কুলাউড়া পৌর এলাকার উত্তর বাজার ও দক্ষিণবাজারসহ বিভিন্ন সড়ক, ড্রেন, নালা-নর্দমা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং জনসমাগমস্থলের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
কুলাউড়া পৌরসভার প্রশাসক সানজিদা আক্তার বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি গত ১২ সেপ্টেম্বর শুরু হয়েছে। ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে মশার প্রজননস্থল ধ্বংস, আবর্জনা অপসারণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, উপজেলার ১৩টি ইউনিয়নে জনপ্রতিনিধিদের উদ্যোগে এবং হাটবাজারগুলোতে স্থানীয় ব্যবসায়ী সমিতির মাধ্যমে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
কুলাউড়া পৌর শহরসহ অন্যান্য হাটবাজারের পরিবেশ সুন্দর রাখতে ব্যবসায়ী ও নাগরিকদের নিজ নিজ উদ্যোগে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার আহ্বান জানান তিনি। পাশাপাশি সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান পৌর প্রশাসক।
এফপি/মিব
তাঁতিদের জন্য চালু হবে তাঁত কার্ড, মিলবে স্বল্পসুদে ঋণ: তাঁত বোর্ড চেয়ারম্যান
সাজেকের সমস্যা সমাধানে অগ্রগতি হয়েছে, বাকি বিষয়ে চলছে আলোচনা: মীর হেলাল
ডেঙ্গু প্রতিরোধে কুলাউড়া পৌরসভায় তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ আটক ২
দুমকীতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন