| শিরোনাম: |

সংগৃহীত ছবি
কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকার পাটুয়ারটেকে টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তাঁকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।
ওসি জানান, সুমনকে থানায় নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁর ভূমিকা ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে, শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। তাঁদের মধ্যে কয়েকজন কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে।
এদিকে, আগুন লাগার পর থেকে রিসোর্টের মালিক নিয়াজ মোরশেদ ও তানভীরের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। তাঁদের অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এফপি/মিব
খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের আইসিটি কক্ষে আগুন
কেসিসির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
গুজব ও বিশৃঙ্খলা রোধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান আনসার-ভিডিপি মহাপরিচালকের
কক্সবাজারে রিসোর্টে আগুন: ম্যানেজার আটক
রাজধানীর ১৩ স্থান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতায় সময় বেঁধে দিলেন