নওগাঁর পত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটকসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে যাঁদের কারাগারে পাঠানোর নির্দেশনা রয়েছে, তাঁদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এফপি/মিব