Dhaka, Wednesday | 21 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 21 October 2026 | English
শিরোনাম:

অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপ: ভারতকে ২৭ গোলে হারাল বেনিন

প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫:১৫ পিএম  (ভিজিটর : ১৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অনূর্ধ্ব-১৮ স্কুল ফুটবল বিশ্বকাপে ভারতের বিপক্ষে গোল উৎসব করেছে আফ্রিকার দেশ বেনিন। মঙ্গলবার (২০ অক্টোবর) চীনের সুচৌ শহরে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে ২৭-০ গোলে হারিয়েছে বেনিনের তরুণ ফুটবলাররা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেনিন। তাদের ক্ষিপ্র গতি ও ধারাবাহিক আক্রমণের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে ভারতের রক্ষণভাগ। একের পর এক গোল করে ম্যাচটিকে একতরফা করে তোলে বেনিন। শেষ পর্যন্ত ২৭ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল বেনিন। ফলে টানা দুই ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ৩৪ গোল করেছে দলটি। অন্যদিকে, এই দুই ম্যাচে নিজেদের জাল অক্ষত রেখেছে তারা। অর্থাৎ, এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি বেনিন।

টানা দুই জয়ে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে ‘স্কুল চিটাহস’ নামে পরিচিত বেনিন দল।

ভারতের বিপক্ষে ২৭-০ গোলের এই জয় টুর্নামেন্টে বেনিনের দাপটেরই প্রমাণ দিয়েছে। শেষ ম্যাচেও এই ধারাবাহিকতা ধরে রেখে পরবর্তী পর্বে এগিয়ে যাওয়ার লক্ষ্য থাকবে দলটির।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝