Dhaka, Thursday | 24 September 2026
         
English Edition
   
Epaper | Thursday | 24 September 2026 | English
শিরোনাম:

পিরোজপুরে ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধনী

প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১০:৩৭ এএম  (ভিজিটর : ১১৩)

পিরোজপুরের জিয়ানগর উপজেলার ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টা ভবানীপুর আরাফাত রহমান কোকো ক্রীয়া সংসদ এর আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর কবির মান্নু।


উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল জিয়ানগর রয়েল বয়েজ ফুটবল একাদশ ও মোড়েলগঞ্জ প্রবাসী টাইগারর্স ফুটবল একাদশ।


উদ্বোধনী খেলাকে ঘিরে ভবানীপুরসহ আশপাশের গ্রামাঞ্চলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


এফপি/অআ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝