Dhaka, Thursday | 26 November 2026
         
English Edition
   
Epaper | Thursday | 26 November 2026 | English
শিরোনাম:

আবারও মিরপুর-১০ ফুটপাত হকারমুক্ত করল ডিএনসিসি

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:০০ পিএম আপডেট: ২৫.১১.২০২৬ ৯:০৮ পিএম  (ভিজিটর : ৫৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর-১০ এলাকায় পুনরায় অবৈধভাবে বসা হকারদের উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টা থেকে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলী।

অভিযান চলাকালে প্রশাসক বলেন, মিরপুরসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকার ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অভিযান অব্যাহত থাকবে। জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনসিসি সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর মিরপুর-১০ এলাকার ফুটপাত থেকে অবৈধ হকারদের উচ্ছেদ করে তা সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছিল। তবে গত কয়েক দিন ধরে কিছু ব্যক্তি পুনরায় মিরপুরের বিভিন্ন ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে বুধবার প্রশাসক নিজেই উচ্ছেদ অভিযানে অংশ নেন। এ সময় পুনরায় মিরপুর-১০ এলাকার ফুটপাত দখলমুক্ত করা হয়।

উচ্ছেদ অভিযান চলাকালে ডিএনসিসি প্রশাসক মিরপুর-১০ ফুট ওভারব্রিজের সংস্কারকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। ডিএনসিসি জানিয়েছে, নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝