Dhaka, Wednesday | 25 November 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 25 November 2026 | English
শিরোনাম:

ফ্যাসিবাদ প্রতিরোধে সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: হুইপ দুলু

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম আপডেট: ২৫.১১.২০২৬ ৬:২১ পিএম  (ভিজিটর : ৩২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশব্যাপী পরিকল্পিত অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সমাবেশে তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তিকে দেশে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। দীর্ঘদিন পর দেশের মানুষ তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। জনগণ আগামী পাঁচ বছরের জন্য সরকারকে দায়িত্ব পালনের ম্যান্ডেট দিয়েছে।

দুলু আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে লাখ লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে। সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ প্রতিরোধের প্রশ্নে উভয় পক্ষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই সময় শত শত নিরীহ মানুষকে হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। তিনি দেশে ফিরে এলে তাঁর বিরুদ্ধে ঘোষিত বিচারের রায় কার্যকর করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন অত্যাচার ও অনিয়মের অভিযোগ তুলে সংসদের হুইপ বলেন, পৃথিবীতে যে যতটুকু অন্যায় ও অবিচার করবে, তাকে তার পরিণতি ভোগ করতে হবে। উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টি। এ ছাড়া সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

এফপি/মিব


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝