Dhaka, Tuesday | 17 November 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 17 November 2026 | English
শিরোনাম:

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনে আন্তর্জাতিক আলু কেন্দ্রের মহাপরিচালক

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:৫১ পিএম  (ভিজিটর : ৪৬)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন আন্তর্জাতিক আলু কেন্দ্রের (ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার-সিআইপি) মহাপরিচালক সাইমন হেকের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সোমবার (১৬ নভেম্বর) প্রতিনিধি দলটি গাজীপুরে অবস্থিত বারির প্রধান কার্যালয়ে পৌঁছালে ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তারা তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান।

পরে বারির মহাপরিচালক ড. মো. মনজুরুল কাদিরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি স্বাগত বক্তব্য দেন। এ সময় ইনস্টিটিউটের চলমান গবেষণা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. নির্মল কুমার দত্ত।

সভায় আরও উপস্থিত ছিলেন বারির প্রশিক্ষণ ও যোগাযোগ বিভাগের পরিচালক ড. রেশমা সুলতানা, গবেষণা পরিচালক ড. কাওসার উদ্দিন আহমেদ, পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগের পরিচালক ড. হাবিব মোহাম্মদ নাসের, সহায়তা ও সেবা বিভাগের পরিচালক ড. মো. মোশাররফ হোসেন মোল্লা, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মো. আবদুল মান্নান এবং ডাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামানসহ ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগ, কেন্দ্র ও শাখার জ্যেষ্ঠ বিজ্ঞানীরা।

মতবিনিময় সভা শেষে প্রতিনিধি দলটি বারির উদ্ভিদ জিনসম্পদ কেন্দ্র (জিন ব্যাংক) এবং কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের টিস্যু কালচার ল্যাবরেটরি পরিদর্শন করেন। এ সময় তাঁরা ইনস্টিটিউটের চলমান গবেষণা কার্যক্রম, অগ্রগতি ও অর্জন সম্পর্কে অবহিত হন এবং সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝