Dhaka, Wednesday | 29 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 29 July 2026 | English
শিরোনাম:

যেসব ভিডিও আপলোড দিলেই নিষিদ্ধ হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশ: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ২:৩৬ পিএম  (ভিজিটর : ২৮)

অন্যের অজান্তে ভিডিও ধারণ করে তা ‘প্রাঙ্ক’ বা বিনোদনের নামে ইনস্টাগ্রামে প্রকাশ করলে কঠোর ব্যবস্থা নেবে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এমন হয়রানিমূলক বা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনকারী ভিডিও পোস্ট করলে সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধও করা হতে পারে।

এনগ্যাজেটের প্রতিবেদনে জানা যায়, ইনস্টাগ্রাম প্রধান অ্যাডাম মোসেরি এক ভিডিও বার্তায় বলেন, মানুষের অজান্তে তাদের প্রতিক্রিয়া ধারণ করে প্রকাশ করা বা বিব্রত করার উদ্দেশ্যে তৈরি ভিডিও প্ল্যাটফর্মে অনুমোদন দেয়া হবে না। বিশেষ করে ‘পিকআপ লাইন’ বা একই ধরনের কনটেন্ট, যেখানে কারও সম্মতি ছাড়া ভিডিও ধারণ করা হয়, সেগুলো দ্রুত সরিয়ে ফেলা হবে।

সম্প্রতি অনেক কনটেন্ট নির্মাতা মেটার স্মার্ট চশমা ও অন্যান্য পরিধানযোগ্য ক্যামেরা ব্যবহার করে পথচারী, সেবাকর্মী বা সাধারণ মানুষের অজান্তে ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন। আর বিষয়টি  অনেকেই ভালোভাবে নিচ্ছে না আর এটা যা মেটার পণ্যগুলোর ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

বিজনেস ইনসাইডারের তথ্য অনুযায়ী, নারীদের অজান্তে নিয়মিত ভিডিও ধারণ ও প্রকাশের অভিযোগে ইতোমধ্যে দুটি আলোচিত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে মেটা। প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, স্মার্ট চশমায় ধারণ করা হয়রানিমূলক কনটেন্ট প্রকাশের কারণেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।

এ ছাড়া স্মার্ট চশমার অপব্যবহার রোধে নতুন সফটওয়্যার আপডেটও চালু করেছে মেটা। এখন ভিডিও ধারণের সময় ক্যামেরার এলইডি নির্দেশক আলো বন্ধ বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝