Dhaka, Thursday | 29 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 29 October 2026 | English
শিরোনাম:

জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৫:৪০ পিএম  (ভিজিটর : ১২)

‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জামালপুরের আয়োজনে জামালপুর জিলা স্কুল প্রাঙ্গণে হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমীন, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক ডা. মুবাসিরা হক এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জামালপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন একই অধিদপ্তরের হিসাবরক্ষক জাহাঙ্গীর কবির বাবু। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা- কর্মচারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং শিশুদের পরিচর্যার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত ও সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। তাঁরা সুস্থ ও পরিচ্ছন্ন জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

পরে হাত ধোয়ার সঠিক পদ্ধতি তুলে ধরে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে রোগজীবাণুর সংক্রমণ থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখার বিষয়ে উপস্থিত ব্যক্তিদের সচেতন করা হয়।

এফপি/মিব
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝