Dhaka, Monday | 16 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 November 2026 | English
শিরোনাম:

বালাগঞ্জে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের উদ্যোগে গৃহহীন ছবির মিয়াকে ঘর হস্তান্তর

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:২৩ পিএম  (ভিজিটর : ৯)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে অসহায় ও গৃহহীন মানুষের আবাসনের ব্যবস্থা করতে মানবিক উদ্যোগ নিয়েছে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশন। ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়নের পাঁচটি গৃহহীন পরিবারকে পাকা টিনশেড ঘর নির্মাণ করে দেওয়ার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এরই মধ্যে দুটি পরিবারের ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। এর ধারাবাহিকতায় শিওরখাল গ্রামের গৃহহীন ছবির মিয়াকে নতুন একটি ঘর নির্মাণ করে দিয়েছে ফাউন্ডেশন।

সোমবার (১৬ নভেম্বর) দোয়া মাহফিলের মাধ্যমে নবনির্মিত ঘরটি ছবির মিয়ার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নতুন ঘর পেয়ে আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন উপকারভোগী পরিবারের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সুহেল, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য বাবরু মিয়া, স্থানীয় সাবেক ইউপি সদস্য নেছাওর আলী, সমাজকর্মী তাজউল্যা, সাংবাদিক জিল্লুর রহমান জিলু, এম এ কাদির, এসএম হেলাল, আজমল হুসেন, হাবিবুর রহমান, আব্দুল জলিল মখন এবং শিওরখাল জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উল্লেখ্য, আব্দুল আজিজ মাসুক সৌদি আরবের রিয়াদে সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী এবং আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে তিনি সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, চিকিৎসা, দারিদ্র্য বিমোচন এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দিয়ে আসছেন।

স্থানীয়দের মতে, গৃহহীন পরিবারের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার এ উদ্যোগ সমাজের বিত্তবান ও প্রবাসীদের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। পাশাপাশি এটি স্থানীয় পর্যায়ে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝