Dhaka, Monday | 16 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 November 2026 | English
শিরোনাম:

সারিয়াকান্দিতে নিখোঁজের এক মাস পর বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম  (ভিজিটর : ১০)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ার সারিয়াকান্দিতে নিখোঁজের প্রায় এক মাস পর মজিবর রহমান (৭০) নামে এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মাঝবাড়ি মাঠে বকুল মিয়ার ধানখেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। মজিবর রহমান উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর দুপুরে নিজ গ্রাম রামচন্দ্রপুর থেকে নিখোঁজ হন মজিবর রহমান। এ ঘটনায় গত ২২ অক্টোবর তাঁর ছেলে পিন্টু মিয়ার স্ত্রী রোজিনা আক্তার সারিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সোমবার ধান কাটতে গিয়ে শ্রমিকেরা ধানখেতে একটি কঙ্কাল দেখতে পান। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে। এ সময় কঙ্কালের সঙ্গে থাকা পোশাক দেখে পরিবারের সদস্যরা সেটি মজিবর রহমানের বলে শনাক্ত করেন।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ফ. ম. আছাদুজ্জামান বলেন, ‘মজিবর রহমানের মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। কঙ্কালটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এফপি/মিব


সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝