Dhaka, Monday | 16 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 November 2026 | English
শিরোনাম:

মার্সেল ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৮:১৪ পিএম  (ভিজিটর : ১৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছা. লিপিয়ারা। উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, গিজার, ইস্ত্রি ও ইলেকট্রিক কেটলিসহ বিভিন্ন পণ্য।

দেশজুড়ে চলমান মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর আওতায় ফ্রিজ কিনে ডিজিটাল নিবন্ধন করার পর এসব উপহার পান তিনি। এতে লিপিয়ারা ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এ উপহার পাওয়ার খবর ছড়িয়ে পড়েছে স্থানীয় এলাকাতেও।

রোববার (১৫ নভেম্বর) বামন্দী বাজারে মার্সেলের পরিবেশক প্রতিষ্ঠান ‘তাজ ইলেকট্রনিক্স’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে লিপিয়ারার হাতে উপহারসামগ্রী তুলে দেন জনপ্রিয় মডেল ও চলচ্চিত্র অভিনেতা ইরফান সাজ্জাদ এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

অনুষ্ঠানে মার্সেলের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার মো. রবিউল আলম ভূঁইয়া, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সেলস ক্যাপ্টেন নুরুল ইসলাম রুবেল, মার্সেল ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান এবং পরিবেশক প্রতিষ্ঠান তাজ ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী জিয়াদুল ইসলাম লিজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জানা যায়, সম্প্রতি বামন্দী বাজারের তাজ ইলেকট্রনিক্স থেকে মার্সেলের একটি ফ্রিজ কেনেন লিপিয়ারা। পরে তাঁর নাম, মোবাইল নম্বর ও কেনা ফ্রিজের বারকোড নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করা হয়। নিবন্ধনের পরপরই তাঁর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ‘ঘরভর্তি উপহার’ পাওয়ার বিষয়টি জানানো হয়।

উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লিপিয়ারা বলেন, “মার্সেলের অফার অনুযায়ী সত্যিই ঘরভর্তি উপহার পেয়েছি। ফ্রিজ কিনে এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, ওভেনসহ দামি দামি অনেক পণ্য উপহার পেয়েছি। এতে আমার পরিবারের সবাই খুব খুশি। আমাদের মতো সাধারণ ক্রেতাদের এত বড় উপহার দেওয়ার জন্য মার্সেলকে ধন্যবাদ।”

উপহার হস্তান্তর অনুষ্ঠানে অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি বলেন, সাধারণ ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার ক্ষেত্রে মার্সেলের এ আয়োজন একটি উদাহরণ। দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি এবং আমদানিনির্ভরতা কমাতে দেশীয় ব্র্যান্ডের মানসম্মত পণ্য কেনার জন্য তাঁরা সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনার পাশাপাশি দর্শকদের বিভিন্ন কৌতুক পরিবেশন করেন মিরাক্কেলখ্যাত কৌতুক অভিনেতা আবু হেনা রনি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ২০২৬ থেকে শুরু হওয়া মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’-এর আওতায় ফ্রিজ, টেলিভিশন, এসি ও সিলিং ফ্যান কিনে ডিজিটাল নিবন্ধন করলে গ্রাহকদের জন্য ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ বিভিন্ন উপহার পাওয়ার সুযোগ রয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝