Dhaka, Monday | 16 November 2026
         
English Edition
   
Epaper | Monday | 16 November 2026 | English
শিরোনাম:

মোংলায় এসআরবি এর অভিযানে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১:০০ পিএম আপডেট: ১৬.১১.২০২৬ ১:০৪ পিএম  (ভিজিটর : ৯৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে সাড়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। সোমবার (১৬ নভেম্বর) রাতে মোংলা উপজেলা ও পৌরসভা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুয়েল ও কালাম।

এসআরবি-৬ সূত্রে জানা গেছে, অভিযানে তাঁদের কাছ থেকে সাড়ে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা মাদকসহ রাতেই মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। রাত আনুমানিক ১২টার পর বিষয়টি নিশ্চিত করেছে এসআরবি-৬।

অপরাধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটির মিডিয়া উইং।

এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝