রংপুরের পীরগাছায় গত ৪ দিন ধরে নিখোঁজ রয়েছে সোহাগ মিয়া (১৩) নামে এক মাদ্রাসা ছাত্র। নিখোঁজ সোহাগ মিয়ার বয়স-১৩ বছর, গায়ের রং ফর্সা, উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্জি, গায়ে সাদা-কালো গেঞ্জি ছিল বলে জানা গেছে। খোঁজ সোহাগ মিয়ার বাবা-মা তার সন্ধ্যানে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন।
গত শনিবার সকালে ১০ টায় বাড়ি থেকে বাজারের উদেশ্যে বাই সাইকেল নিয়ে বেরিয়ে শরিফ সুন্দর বাজারের দিকে রওনা দিয়ে আর ফিরে আসেনি।
সোহাগ মিয়া উপজেলার বড়দরগা হযরত শাহ জালাল হাফেজিয়া নুরানী একাডেমি মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র। এ বিষয়ে পীরগাছা থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে। যার জিডি নং-৩০৩।
পারিবারিক সুত্রে জানা গেছে, উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সোমনারায়ন গ্রামের ছামছুল হকের ছেলে সোহাগ মিয়া।
তার পরিবার আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার দেখা পায়নি।
তাকে কোথায় পাওয়া গেলে তার বড় ভাইয়ের নিম্ন মোবাইল ০১৪০৯৮৩১৭০১ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
এফপি/সা