Dhaka, Tuesday | 25 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 25 August 2026 | English
শিরোনাম:

আর্টসেল-রেনেসাঁসদের সঙ্গে মঞ্চ মাতাবেন প্রীতম

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৮:৪৭ পিএম আপডেট: ২৫.০৮.২০২৬ ৮:৫০ পিএম  (ভিজিটর : ১৩)

সিনেমায় প্লেব্যাক, একক ও দ্বৈত গান এবং অভিনয়—বিভিন্ন ব্যস্ততায় সময় কাটছে প্রীতম হাসানের। তবে এত কিছুর মাঝেও মঞ্চের দর্শকদের সময় দিতে ভুলছেন না এই জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক।

সেই ধারাবাহিকতায় এবার তিনি অংশ নিতে যাচ্ছেন ‘মনসুন বিটস’ কনসার্টে।

আগামী ২৯ আগস্ট রাজধানীর মাদানী অ্যাভিনিউর কোর্টসাইডে অনুষ্ঠিত হবে এই সংগীত আয়োজন। ‘মনসুন বিটস’ নামের কনসার্টে প্রীতম হাসানের পাশাপাশি একই মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় রক-মেটাল ব্যান্ড আর্টসেল।

এ ছাড়া আয়োজনে থাকছে অড সিগনেচার, রেনেসাঁস, কণ্ঠশিল্পী শিবু এবং ডিজে শিমারাইয়ের পরিবেশনা।

কনসার্টটির আয়োজন করছে এনভায়ারো ইভেন্টস। আয়োজকদের ভাষ্য, সংগীতপ্রেমীদের প্রত্যাশার কথা মাথায় রেখেই ভিন্নধর্মী এই আয়োজন করা হয়েছে। তারকাশিল্পী ও প্রতিষ্ঠিত ব্যান্ডের পাশাপাশি বর্তমান সময়ের আলোচিত শিল্পী ও সংগীতশিল্পীদের পরিবেশনাও থাকছে এতে।

১৬ বছর বা তার বেশি বয়সী দর্শকরা নির্ধারিত মূল্যের টিকিট সংগ্রহ করে কনসার্টটি উপভোগ করতে পারবেন।

কনসার্ট আয়োজনের তুলনামূলক খরার এই সময়ে ‘মনসুন বিটস’ সংগীতপ্রেমীদের প্রত্যাশা পূরণ করবে বলেও আশাবাদী আয়োজকরা।

এদিকে সিনেমার গানের বাইরে একক গান নিয়েও দর্শকদের মাঝে সাড়া ফেলেছেন প্রীতম হাসান। তার সাম্প্রতিক একক আয়োজন ‘সেকেন্ড নায়ক’ বেশ আলোচিত হয়েছে। গানটির ভিডিও নির্মাণে সৃজনশীল নির্দেশনা দিয়েছেন নুহাশ হুমায়ূন। মনজুর অনিকের পরিচালনায় মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে দেখা গেছে অভিনেতা মীর রাব্বি ও মালাইকা চৌধুরীকে।

গানের পাশাপাশি অভিনয়েও নিজের উপস্থিতি জানান দিয়েছেন প্রীতম। শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিনেমা ‘তুমি আমি শুধু’-তে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। এতে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝