Dhaka, Tuesday | 25 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 25 August 2026 | English
শিরোনাম:

নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৭:১৭ পিএম  (ভিজিটর : ২৮)
নতুন দায়িত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী। ছবি: দি ফাইন্যান্সিয়াল পোস্ট কোলাজ

নতুন দায়িত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী। ছবি: দি ফাইন্যান্সিয়াল পোস্ট কোলাজ

দেশের সার ব্যবস্থাপনা ও সরবরাহসংক্রান্ত কার্যক্রম তদারকিতে নতুন একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব থাকবে এই কমিটির ওপর।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে। সদস্য হিসেবে থাকছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

প্রজ্ঞাপন অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে সার উত্তোলন, মজুত, সুষ্ঠু বণ্টন ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করবে কমিটি। পাশাপাশি সার ডিলার নিয়োগসংক্রান্ত কার্যক্রমও তারা তদারকি করবে।

সার ব্যবস্থাপনায় কোনো সমস্যা দেখা দিলে কৃষি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেওয়ার দায়িত্বও থাকবে এই কমিটির। কমিটির কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝