Dhaka, Tuesday | 25 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 25 August 2026 | English
শিরোনাম:

আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:৪১ এএম  (ভিজিটর : ২২)

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মঙ্গলবার (২৫ আগস্ট) শুরু হচ্ছে ১৫ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান। পক্ষকালব্যাপী এই অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

আজ বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এই পক্ষকালব্যাপী অনুষ্ঠানে প্রতিদিন ব্যাপক কর্মসূচি থাকবে।

এর মধ্যে রয়েছে—ওয়াজ-মাহফিল, কিরাত মাহফিল এবং হামদ-নাত। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে বিষয়ভিত্তিক সেমিনার, যা বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে।

তা ছাড়া তরুণ প্রজন্মকে রাসুল (সা.)-এর জীবনাদর্শের সঙ্গে পরিচয় করিয়ে দিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য থাকছে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে রাসুল (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠের মাহফিল এবং ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনী।

এ উপলক্ষে বিশেষ সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আগামী ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত বায়তুল মোকাররমের পূর্ব সাহানে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখগণ ওয়াজ-নসিহত করবেন। এ ছাড়া বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে।

এসব আয়োজনে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিকতা, মানবিকতা, সহনশীলতা ও শান্তির চেতনা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের এই জ্ঞানগর্ভ অনুষ্ঠান ও বইমেলায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝