Dhaka, Saturday | 17 October 2026
         
English Edition
   
Epaper | Saturday | 17 October 2026 | English
শিরোনাম:

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ২:৫৫ পিএম  (ভিজিটর : ১৬)

নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে রবিন রাংসার মনিহারি দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত লুৎফুজ্জামান ফকির আইপিটিভি ‘রূপসী বাংলা টেলিভিশন’-এর নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন তিনি। তাঁর বাড়ি কলমাকান্দা উপজেলার ধীতপুর গ্রামে। তিনি জাহেদ আলী ফকিরের ছেলে।

নিহতের স্ত্রী আনন্দিতা সাংমার ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ির পাশের রবিন রাংসার দোকানে সিগারেট কিনতে যান লুৎফুজ্জামান। ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা দুই অজ্ঞাত যুবক তাঁকে লক্ষ্য করে পরপর পাঁচটি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এর আগেও হামলার শিকার হয়েছিলেন এই সাংবাদিক। কয়েক মাস আগে সোমেশ্বরী নদীর খেয়াঘাটসংলগ্ন বালুচরে প্রকাশ্যে দিনের বেলায় একটি সন্ত্রাসী চক্র তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে। সে যাত্রায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

নিহত লুৎফুজ্জামান চার বছর বয়সী মেয়ে মুনতাহা জামান প্রান্তি ও ১৬ মাস বয়সী ছেলে আইয়ান ফকির চাপুয়ানকে রেখে গেছেন।

সট/ভয়েস ওভার—দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা: খন্দকার শাকের আহমেদ জানান, নিহতের শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝