Dhaka, Wednesday | 14 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 14 October 2026 | English
শিরোনাম:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত - ২

প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩:১২ পিএম  (ভিজিটর : ৬২)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকচাপায় অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের বৈষামোড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া এলাকার অনুপ কুমার দাস (৫০) ও একই এলাকার আনোয়ারুল আজিম (৫০)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নিহত অনুপ কুমার ও আনোয়ারুল আজিম নরসিংদী থেকে মোটরসাইকেলে করে সিলেটের উদ্দেশে যাচ্ছিলেন। পথে বৈষামোড়া এলাকায় সড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই অনুপ কুমারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ারুল আজিমকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আব্দুল হালিম আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝