Dhaka, Wednesday | 14 October 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 14 October 2026 | English
শিরোনাম:

মোংলায় মাদকসহ গ্রেপ্তার - ৬

প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:০৮ এএম  (ভিজিটর : ৬)

মোংলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও প্রশাসনের যৌথ টাস্কফোর্সের অভিযানে গাঁজা সহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) পৌর শহরের পরিত্যক্ত শ্রমিক-ভবন এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস. এম. জাফরুল আলম রাত ১০ টায় এক প্রেস নোটের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।  

গ্রেপ্তারকৃতরা হলেন মো. বিল্লাল (৩২), বাচ্চু আকন, মো. আছাদ শেখ (৫১), জিয়াউল ইসলাম (৪৮), জামাল শেখ (৬০) এবং সগীর হাওলাদার (৪৫)। তাদের সকলের বাড়ি মোংলা পৌরসভার বিভিন্ন এলাকায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস. এম. জাফরুল আলম আরো  জানান, গাঁজা সেবন, সংরক্ষণ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে তিনিসহ উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম ও উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার পৃথক মোবাইল কোর্ট মামলা দায়ের করেন।

পরে মোংলা উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬ আসামির প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযান শেষে বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মোঃ মিজানুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝