| শিরোনাম: |

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা, দুর্যোগ মোকাবিলার বিভিন্ন সরঞ্জাম প্রদর্শন এবং অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার, আগুন নেভানোর কৌশল এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে বিভিন্ন প্রদর্শনী ও মহড়া পরিচালনা করেন।
এ সময় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর উপায় তুলে ধরা হয়। ভাঙ্গা ফায়ার সার্ভিসের কমান্ডার আবু জাফরের নেতৃত্বে এসব কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এফপি/মিব
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
কাউনিয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ
দুর্গম পাহাড়ে প্রতিষ্ঠিত হবে নারী ফুটবল একাডেমি
রানী মেমোরিয়াল ফাউন্ডেশন কানাডার পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষ্যে খাদ্য সামগ্রী বিতরণ