Dhaka, Tuesday | 13 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 13 October 2026 | English
শিরোনাম:

কাউনিয়ায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১:৩৬ পিএম  (ভিজিটর : ১৩)

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মেজবাহুর রহমান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার আব্দুস সাত্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপনের বিভিন্ন কৌশল প্রদর্শন

ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপনের বিভিন্ন কৌশল প্রদর্শন










অগ্নিনির্বাপণ মহড়ায় কাউনিয়া ফায়ার সার্ভিসের একদল ফায়ার ফাইটার উপস্থিত শিক্ষক -শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী, গণমাধ্যমকর্মী ও এনজিও সদস্যদের সামনে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজ ও আগুন নেভানোর বিভিন্ন কৌশল প্রদর্শন করেন।
এফপি/মিব

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝