"শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সারিয়াকান্দিতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসারের কার্যালয়ের আয়োজনে সোমবার বিকেলে এক র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসার খালেদা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান, পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাহাজাত হোসেন পল্টন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাশেদুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি আকতারুজ্জামান প্রমুখ।
এ সময় উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, সমবায় অফিসার শফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার সঞ্জয় কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী কন্যাশিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এফপি/মিব