Dhaka, Monday | 12 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 12 October 2026 | English
শিরোনাম:

মান্দায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সংবাদ সম্মেলন

প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৮:২২ পিএম আপডেট: ১২.১০.২০২৬ ৮:৪২ পিএম  (ভিজিটর : ১৪)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নওগাঁর মান্দায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহের লক্ষ্য, উদ্দেশ্য ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন।


সংবাদ সম্মেলনে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই অঙ্গীকার সামনে রেখে সমাজকল্যাণ মন্ত্রণালয় স্বাবলম্বী পরিবার গঠনের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করছে।


তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুফল প্রকৃত যোগ্য পরিবারগুলোর কাছে পৌঁছে দিতে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো যোগ্য পরিবার যেন এ সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেটিই সরকারের মূল লক্ষ্য।’


সংবাদ সম্মেলনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, উপকারভোগী পরিবারের তথ্য সংগ্রহ এবং কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


এ সময় সংসদ সদস্যের স্ত্রী লায়লা আঞ্জুমান বানু, উপজেলা বিএনপির সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল মাসুদ রানা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝