Dhaka, Monday | 12 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 12 October 2026 | English
শিরোনাম:

ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যার পর থানায় ছেলে

প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:৪৮ পিএম  (ভিজিটর : ৩১)
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে ঘুমন্ত বাবাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে সাহাবুল ইসলামের বিরুদ্ধে। 

সোমবার (১২ অক্টোবর) দুপুরে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার পর সাহাবুল নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত হাবেল শেখ ওরফে হাবেল উদ্দিন পেশায় একজন কৃষক ছিলেন। তিনি ঝাউবাড়িয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন হাবেল উদ্দিন। এ সময় তাঁর ছেলে সাহাবুল ইসলাম দেশীয় ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর সাহাবুল নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন।

পুলিশের কাছে সাহাবুল দাবি করেছেন, বাবার গালাগালির কারণে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘুমন্ত অবস্থায় বাবাকে হত্যা করেছেন তাঁর ছেলে। সাহাবুল ইসলাম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝