Dhaka, Tuesday | 13 October 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 13 October 2026 | English
শিরোনাম:

কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১:০৭ পিএম  (ভিজিটর : ১২)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কলাপাড়া পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক ও এনজিও প্রতিনিধি মো. মনিরুল ইসলাম।

সভা শেষে ফায়ার সার্ভিসের কর্মীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝