Dhaka, Thursday | 23 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 23 July 2026 | English
শিরোনাম:

খুলনায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৮:৩৫ পিএম  (ভিজিটর : ১০)

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী বাজারে ভ্রাম্যমাণ ক্যাম্পেইনের মাধ্যমে চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর নেতৃত্বে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ সময় বাজারে উপস্থিত ব্যবসায়ীদের আবেদন গ্রহণ করে তাৎক্ষণিকভাবে চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন করা হয়। পাশাপাশি লাইসেন্স নবায়নকারীদের অনুকূলে সরকারি বিধি অনুযায়ী ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রসিদ) প্রদান করা হয়।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগে ব্যবসায়ীরা সহজেই লাইসেন্স নবায়নের সুযোগ পান এবং সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাজস্ব আদায় কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার পাশাপাশি ব্যবসায়ীদের ভোগান্তি কমানোর লক্ষ্যেই এ ধরনের ভ্রাম্যমাণ ক্যাম্প পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী জানান, চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন কার্যক্রমের আওতায় চলতি বছরের জুন মাসে প্রায় ৯ লাখ টাকা সরকারি রাজস্ব আদায় হয়েছে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

এফপি/ফ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝