Dhaka, Monday | 12 October 2026
         
English Edition
   
Epaper | Monday | 12 October 2026 | English
শিরোনাম:

ইউপি নির্বাচন শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে শেষ

প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৩:২৫ পিএম  (ভিজিটর : ৩৮)
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। যা পাঁচ ধাপে শেষ হবে ২৭ মে।

আজ সোমবার বৈঠক শেষে এ ঘোষণা দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে। যা অনুষ্ঠিত পাঁচ ধাপে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি নির্বাচন হবে।

এরপর ২৯ এপ্রিল এবং ১৩ মে অনুষ্ঠিত হবে তৃতীয় ও চতুর্থ ধাপ। ২৭ মে পঞ্চম ধাপে শেষ হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।
প্রতিটি তারিখই বৃহস্পতিবার পড়েছে বলে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বলেন, প্রতি নির্বাচনের ৬ সপ্তাহ আগে তফসিল ঘোষণা করবে জেলা প্রশাসক।

ইসি সানাউল্লাহ জানান, নির্বাচনে কোনো একক অঞ্চলকে আলাদা না করে সব জেলায় একযোগে কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বলেন, এক্ষেত্রে জেলা সদর উপজেলাগুলো এবং যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ পার হয়ে গেছে (ওভারডিউ), সেগুলোকে প্রথম দিকে অগ্রাধিকার দেওয়া হবে। 

বিশ্বইজতেমার আখেরি মোনাজাত ১৭ জানুয়ারি নির্ধারিত থাকায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধ বিবেচনা করে প্রথম ধাপের ভোটের তারিখ ২১ জানুয়ারিতে নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝